1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীতে অরবিট রেস্টুরেন্ট ও রমেশ পোদ্দার সুইট মিটকে ২ লক্ষ টাকা জরিমানা

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৪১৭২ বার
Oplus_131072
66

নরসিংদী প্রতিনিধি: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও নির্ধারিত পদ্ধতিতে মোড়কীকরণ ও লেবেন সংরক্ষণ ব্যতিরেখে একাধিক প্যাকেট ভুক্ত খাদ্য দ্রব্য থাকায় দুটি প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বিকেলে নরসিংদী ডিসি রোড ও স্টেশন রোড এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন নরসিংদীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম তানজিলা মরিয়ম।

তিনি জানান, নরসিংদী সার্কিট হাউজ সংলগ্ন অরবিট রেস্টুরেন্টে প্রথম অভিযান পরিচালনা করেন। অভিযানকালে নির্ধারিত পদ্ধতিতে মোড়কীয়করণ ও নির্ধারিত লেবেল ছাড়া প্যাকেটজাত খাবার সরবরাহ করতে দেখা যায়। এছাড়া অনিবন্ধিত অবস্থায় খাদ্য প্রস্তুত ও বিক্রয় করতে দেখা যায়, যা নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩২ (ক). ৩৩ ও ৩৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ বিধায় প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।

অপর দিকে নরসিংদী রেলওয়ে স্টেশন রোডে রমেশ পোদ্ধার সুইট মিটে অভিযান পরিচালনা করা হয়। সেখানে অভিযানকালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য তৈরী ও বিক্রয় করতে দেখতে পায়। এছাড়া সরকারী রাজস্ব ফাকি দিয়ে অনিবন্ধিত খাদ্য দ্রব্য প্রস্তুত ও বিক্রি করে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৩ ও ৩৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করার কারণে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। তবে অপরাধী অপরাধ স্বীকার করলেও তাৎক্ষণিক জরিমানার টাকা প্রদান করতে পারেননি। দোকান মালিক অসুস্থ্য হয়ে পড়ে। দোকান মালিকের আবেদনের প্রেক্ষিতে জরিমানার টাকা পরিশোধের জন্য এক সপ্তাহের সময় দেয়া হয়।

ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন অফিসের জেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ ওমর আলীসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ।

 

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT