1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে বেলাবতে মানববন্ধন

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২১৬ বার
Oplus_131072
44

সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে বেলাবতে মানববন্ধন

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা’সহ সারা দেশে সাংবাদিক নিপিড়ন ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বেলাব প্রেসক্লাব।

সোমবার (১১ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার বেলাব প্রেসক্লাবের সামনে উপজেলা পরিষদের রোডে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

‎বেলাব প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসেন নীলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল হকের পরিচালনায় বক্তব্য রাখছেন শিবপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ খোরশেদ আলম,রায়পুরা রিপোর্টাস ক্লাবের সভাপতি মোঃতৌফিকুল হক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ভৈরব উপজেলা শাখার সভাপতি এম এ হালিম, সদস্য এম আর ওয়াসিম, বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মোঃ ইসলাম উদ্দিন সত্যবাদি, বেলাব প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মকবুল হাসান রজনী, অর্থ সম্পাদক আলমগীর পাঠান, দপ্তর সম্পাদক আলী হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রমজান আলী জুয়েল, প্রচার সম্পাদক রুমেল আফ্রাদ রুমেল, কার্যনির্বাহী নির্বাহী সদস্য দুলাল সরকার, সদস্য শফিকুল ইসলাম, মোঃ বাদল মিয়া,ইশতিয়াক আহমেদ এমাদ, রেজাউল আলম বিপ্লব, ফয়সাল আহমেদ আব্দুল্লাহ, দিদার হোসেন পিন্টু,আশিকুর রহমান সৈকত’ শিবপুর উপজেলা আজকের আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধি নাসিম আহমেদ ইকবাল’সহ প্রমুখ।

বেলাব প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নীলু বলেন, সাংবাদিকরা রাষ্ট্র এবং সরকারের উন্নয়নে ভূমিকা রাখলে ও, বর্তমান এবং বিগত সরকার সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন চাই। প্রতিবাদ সভা ও মানববন্ধন হতে আগামী মঙ্গলবার ১ দিনের জন্য কলম বিরতি ও কালো ব্যাজ ধারনের কর্মসূচি ঘোষণা করা হয়

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT