1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদী রেলওয়ে স্টেশনে ছিনতাইয়ের চেষ্টার সময় ২ ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৩১২ বার
Oplus_131072
38

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে রেলওয়ে স্টেশনে ছিনতাইয়ের চেষ্টার সময় দুই ছিনতাইকারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। এসময় ছিনতাই কাজে ব‍্যবহৃত দুটি দেশীয় চাকু উদ্ধার করা হয়েছে। আজ রোববার (০৩ আগষ্ট ) নরসিংদীতে রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম এ ঘটনা ঘটে।

আটককৃত ছিনতাই কারীরা হলেন, নরসিংদী সদর উপজেলার বানিছল এলাকার জামাল মিয়ার ছেলে সুমন মিয়া (২২) ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার জসিম উদ্দিনের ছেলে মোঃ ফয়সাল (৩৪)। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, মাদক মামলা রয়েছে বলে জানান পুলিশ ।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ( ইনচার্জ) জহিরুল ইসলাম ঘটনার সততা নিশ্চিত করে জানান, আজ ভোরে দুই জন ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে রেলওয়ে স্টেশনে ছিনতাই চেষ্টা করে এ সময় নরসিংদী রেলওয়ে পুলিশ ফাড়ির প্লাটফর্মে ডিউটিরত পুলিশ ছিনতাইকারীদের হাতেনাতে আটক করে। পরে তাদের ভৈরব রেলওয়ে থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায় তাদের একটি চক্র রয়েছে। এই ছিনতাইকারী চক্র প্রায়ই রেলওয়ে স্টেশন ও ট্রেনে ছিনতাই করে আসছিলো। ট্রেন ও স্টেশনে যাতে তারা কোন অপকর্ম না করতে পারে সেজন্য চক্রের বাকি সদস্যদের ধরতে প্রতিনিয়ত অভিযান চালানো হচ্ছে। বাকিদেরকেও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানায় পুলিশ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT