1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ

শিবপুরে খেলতে বের হয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২২৬ বার

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর শিবপুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুলাই) দুপুরে পুটিয়া ইউনিয়নের মুনসেফেরচর কাঁঠালতলা গ্রামে এ ঘটনা ঘটে। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলো, মুনসেফেরচর কাঁঠালতলা গ্রামের শাকিল মিয়ার ছেলে আলিফ মিয়া (৩) এবং একই গ্রামের প্রতিবেশী সোহেল মিয়ার মেয়ে মায়ামনি (৩)।

শিশুদের স্বজন ও স্থানীয়রা জানান, পাশাপাশি বাড়ির দুই শিশু আলিফ ও মায়ামনি বৃষ্টির সময় খেলতে বের হয়। এ সময় অসাবধানতাবশত রাস্তার পাশের একটি ডোবার (গর্ত) পানিতে পড়ে যায় দুই শিশু। স্থানীয়রা তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।

শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসাইন বলেন, পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT