1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ, সম্পাদক রনি

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২৫৯ বার
42

নিজস্ব প্রতিবেদক :.নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দুই বছর মেয়াদি ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দৈনিক মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার হাজী জাহিদ ও সাধারণ সম্পাদক হিসেবে আরটিভির নরসিংদী প্রতিনিধি নূরে-আলম রনি নির্বাচিত হয়েছে।

আজ বুধবার (২৩ জুলাই) বিকেলে উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে ক্লাবের সকল সাংবাদিকদের সর্বস্মতিতে এই কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। পরিষদের অন্যরা হলেন, সি:সহ-সভাপতি যুগান্তরের জাহাঙ্গীর কবির, সহ-সভাপতি সংবাদের এসকে দেবনাথ সমির, যুগ্ম সম্পাদক প্রতিদিনের সংবাদের আল-আমিন মিয়া, সহ-সম্পাদক পদে রুপালী বাংলাদেশের মাহবুব সৈয়দ, কোষাধক্ষ্য জনকণ্ঠের সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক ইনকিলাবের তারেক পাঠান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক একুশে সংবাদের সাব্বির হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সময়ের আলোর বাইজিদ আহাম্মেদ, কার্যনির্বাহী সদস্য সমকালের আশাদউল্লাহ মনা, ইত্তেফাকের আক্তারুজ্জামান, দৈনিক সবুজ বাংলার জাহিদুল ইসলাম জাহিদ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT