1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

মারা গেলেন পলাশের সাবেক ছাত্রনেতা নাসিম

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৫৭৮ বার
Oplus_131072
52

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার সাবেক ছাত্রনেতা মো: মনোয়ারুল ইসলাম নাসিম (৫৮) মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত আড়াইটায় ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

নিহত মনোয়ারুল ইসলাম নাসিম ঘোড়াশালের উত্তর চরপাড়ার প্রয়াত ডাক্তার মো: নজরুল ইসলামের ছেলে।

স্বজন ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কিডনিজনিত নানা জটিলতাতায় ভুগছিলেন মনোয়ারুল ইসলাম নাসিম। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে শনিবার দিবাগত রাত আড়াইটায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মনোয়ারুল ইসলাম নাসিমের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ পলাশ উপজেলার সর্বস্থরের মানুষে মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তারা শোক প্রকাশ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।

জানা যায়, মনোয়ারুল ইসলাম নাসিম ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে জড়িত ছিলেন। জামালপুর ডিগ্রি কলেজের সাবেক জিএস, পলাশ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, যুবলীগের সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা আওয়ামীলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি।

আওয়ামীলীগের শাসনামলে তিনি নিজ দলের নেতা কর্মীদের অন্যায় অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে সবসময় প্রতিবাদমুখর ছিলেন। এসব কারণে সবার প্রিয় হয়ে উঠেছিলেন মনোয়ারুল ইসলাম নাসিম। ২০১৫ সাল থেকে রাজনীতির সাথে যুক্ত না থাকলেও তিনি নিজ দলের অন্যায় অত্যাচারের সাথে জড়িতদের বিরুদ্ধে প্রতিবাদ করে গেছেন মৃত্যুর আগ পর্যন্ত।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT