1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

বাংলাদেশের মানুষের একটাই দাবি ভোটের অধিকার ফিরিয়ে দেয়া : মঈন খান

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৯০ বার
Oplus_131072
44

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশের কোটি মানু্ষের একটাই দাবি ভোটের অধিকার ফিরিয়ে দেয়া। তাই অত্যাবশ্যকীয় সংস্কার শেষে যত দ্রুত সম্ভব গণতন্ত্র ফিরিয়ে দেয়া উচিত। বিএনপি আন্দোলন করেছে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, ক্ষমতার লোভে নয়। তারেক রহমান লন্ডনে বসে গণতন্ত্রের আন্দোলনকে সুসংগঠিত করেছেন। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, এটা বারবার প্রমাণিত হয়েছে। ছাত্রজনতার আন্দোলনের ১ বছরে গণতন্ত্রের জন্য সুসংগঠিত হতে হবে।

তিনি শুক্রবার (১৮ জুলাই) বিকালে নরসিংদীর পাঁচদোনা মোড়ে আয়োজিত নরসিংদী কারা বিদ্রোহের বার্ষিকীতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাঁচদোনা মোড়ের মোমেন খান চত্বরে নরসিংদী-২ নির্বাচনী এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পলাশ থানা বিএনপির সভাপতি মোঃ আবদুল সাত্তার। এসময় জেলার জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য ও যুদ্ধাহতদের মধ্যে বিএনপির পক্ষ হতে অনুদান তুলে দেন ড. আব্দুল মঈন খান।

পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভুইয়া মিল্টনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জুলাই গণঅভ্যুত্থানে নরসিংদীর প্রথম শহীদ স্কুলছাত্র তাহমিদ ভুইয়ার পিতা রফিকুল ইসলাম, নরসিংদী শহর বিএনপির সাবেক সভাপতি বাবুল সরকার, পলাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা সারোয়ার হোসেন মৃধা, জেলা যুবদলের সাধারণ সস্পাদক হাসানুজ্জামান সরকার, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি আলম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের আহবায়ক আমান উল্লাহ আমানসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT