1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৫৯৬ বার
65

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে ৫১ পিস ইয়াবাসহ টিটু মিয়া (২৮) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার (১৩ জুলাই) সকালে পলাশ উপজেলার পারুলিয়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত টিটু মিয়া গজারিয়া ইউনিয়নের ইছাখালি গ্রামের আবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, সকাল সাড়ে দশটায় গোপন সংবাদের ভিত্তিতে পারুলিয়া মোড়ে অভিযান পরিচালনা করে টিটু মিয়াকে গ্রেপ্তার করা হয়। এসময় টিটু মিয়ার দেহ তল্লাশী করে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, পারুলিয়া মোড় ও ইছাখালি গ্রামে মাদক বিক্রি করে টিটু মিয়া যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল। এছাড়া মাদক দ্রব্যকে কেন্দ্র করে এলাকায় বিভিন্ন অপরাধ সংগঠিত হয়ে আসছিল। টিটু মিয়াকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা করার পর নরসিংদী কোর্টে প্রেরণ করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT