1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

জিনারদীতে নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবীতে মানববন্ধন

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৩১২ বার
Oplus_131072
66

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী রেলওয়ে স্টেশনে “নরসিংদী কমিউটার ট্রেন” এর যাত্রাবিরতির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৩ জুন) দুপুরে রেলওয়ে স্টেশনটির প্ল্যাটফর্মে এ মানববন্ধনে অংশ নেন জিনারদী, পাঁচদোনা ও শীলমান্দী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।

মানববন্ধনে বক্তারা বলেন, জিনারদী রেলওয়ে স্টেশন থেকে ঢাকায় সরবরাহ করা হয় কলা, আনারস ও সবজি। এছাড়াও চাকুরীজীবি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা এই এলাকা থেকে নিয়মিত যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে নরসিংদী কমিউটার ট্রেনটি চালু হলেও জিনারদী রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেওয়া হয়নি।

বক্তারা আরও বলেন, নরসিংদী কমিউটার ট্রেনটি চালু হওয়ার পর থেকেই শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আমরা জিনারদী রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির দাবি তুলেছিলাম। তারপরও তারা যাত্রাবিরতি কার্যকর করেনি। তাই আবারও রেলপথ মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করে ট্রেনটির যাত্রাবিরতির দাবীতে আজ জিনারদী রেলওয়ে স্টেশনে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছি। এ স্টেশনে ট্রেনটি যাত্রাবিরতি দিলে জিনারদী, পাঁচদোনা ও শীলমান্দী ইউনিয়নের মানুষের ব্যবসা বানিজ্যসহ জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মানববন্ধনে পলাশ থানা যুবদলের সভাপতি নিছার আহমেদ খানের সভাপতিত্বে এসময়ও বক্তব্য রাখেন পলাশ থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ খান, জিনারদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, যুবদলের সভাপতি রাজিউদ্দিন আহমেদ রাজু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি সিদ্দিকুর রহমান ও পাঁচদোনা ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম গাজী প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT