1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুরে এসএসসি পরীক্ষায় তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির কৃতিত্ব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৪২০ বার
54

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলার তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি এসএসসি পরীক্ষায় প্রতি বছরের মত এবারও ভালো ফলাফল অর্জন করেছেন। এ বছর বিদ্যালয়টি থেকে ৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৫২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এদের মধ্যে ২২ জন জিপিএ ৫ পেয়েছেন। গোল্ডেন জিপিএ ৫ পেয়েছেন ৬ জন।

ফলাফলের দিক থেকে শিবপুর উপজেলায় দ্বিতীয় হয়েছেন। আর চৈতন্য বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মধ্যে তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি প্রথম হয়েছেন। পাশের হার ৯৬.২৯%। এ বিদ্যালয়ে বর্তমানে ছাত্র ছাত্রী রয়েছেন ১১৫০ জন। তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির ফলাফলের এ সাফল্য ধারাবাহিকভাবে প্রতি বছরই অর্জন করে আসছেন।

বিদ্যালয়টি ২০১৭ সনে কামারটেকের কৃতি সন্তান মোঃ বশিরুল ইসলাম বশির তাঁর পিতার নামে প্রতিষ্ঠা করেন। শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের কামারটেকে অবস্থিত। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠাতা মোঃ বশিরুল ইসলাম বশিরের সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনা, প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দের অক্লান্ত পরিশ্রম ও এলাকাবাসীর সহযোগিতায় লেখাপড়ার মান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত বছর এসএসসি পরীক্ষায় এ বিদ্যালয় থেকে বৃত্তি প্রাপ্ত হয়েছেন। বিদ্যালয়টিতে রয়েছে নিজস্ব যানবাহন।বোর্ড পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জন করছেন।

বিদ্যালয়টির শিক্ষার্থীর অভিভাবক মোঃ নজরুল ইসলাম জানান তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির লেখাপড়ার মান ভাল, নিয়ম শৃঙ্খলাও ভাল। বিদ্যালয়টি আরো ভালো ফলাফল অর্জন করবে, আমি সেই দোয়া করি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল চন্দ্র পাল জানান প্রতিষ্ঠাতার সঠিক দিক নির্দেশনা, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও এলাকাবাসীর সহযোগিতায় ফলাফল যাতে ভালো হয় আমরা সেই চেষ্টাই করছি। আমরা ভবিষ্যতে আরো ভালো করার জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি। প্রতিষ্ঠাতা মোঃ বশিরুল ইসলাম বশির জানান, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতায় ভালো ফলাফল অর্জন করার চেষ্ট করা হচ্ছে। ফলাফল ভবিষ্যতে আরো যাতে ভালো হয় সেই চেষ্টা অব্যাহত থাকবে।

শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন জানান, তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির কর্তৃপক্ষের পরিচালনা ভালো। তাদের নিজস্ব যানবাহন আছে। ফলাফল ভালো করার জন্য তাদের চেষ্টা সন্তোষজনক।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT