1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে চাঁদা না দেওয়ায় কারখানায় ভাঙচুর, আহত ৭

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১২৪৪ বার
40

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে চাঁদা না পেয়ে নির্মাণাধীন একটি সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর ও লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা। এতে হামলায় আহত হয়েছে কারখানার অন্তত ৭ শ্রমিক। এছাড়া লুট করা হয়েছে ল্যাপটপ, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার ডাঙ্গা ইউনিয়নে নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড কারখানার ড্রেজারে এই হামলার ঘটনা ঘটে। এদিকে হামলার খবর পেয়ে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

পুলিশ ও কারখানাটির কর্মকর্তারা জানান, বেলা ১২ টার দিকে হঠাৎ করে নদী পথে ২টি ট্রলারে করে ২৫ থেকে ৩০ জনের একদল সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে কারখানার পাশের ড্রেজারে হামলা চালায়।

সেখানে শ্রমিকদের ৬ টি কক্ষে ঢুকে হামলাকারীরা বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে মোবাইল, ল্যাপটপ ও গুরুত্বপুর্ণ মালামাল লুট করে নিয়ে যায়।  এসময় বাধা দিতে গেলে ড্রেজারের ৭ জন শ্রমিককে এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়। লুটপাটের পর হামলাকারীরা পুণরায় ট্রলারে করে চলে যায়।

পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পলাশ থানা পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা।

এ বিষয়ে নিমার্ণাধীন কনফিডেন্স সিমেন্ট কারখানার সহকারী ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) মাহবুর রহমান জানান, ২০২২ সাল থেকে কারখানাটির নির্মাণ কাজ শুরু হয়। যেখান থেকে ঘন্টায় ২৫০ মেট্টিকটন সিমেন্ট উৎপাদন হবে।  কারখানাটিতে দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু সন্ত্রাসী বাহিনী চাঁদা দাবি করে আসছিল। তাদের চাঁদা না দেওয়ায় দিনে দুপুরে এমন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর থেকে সবার মাঝে ভয়ভীতি কাজ করছে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. মনির হোসেন জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। এ ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT