1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে আরএমও ডা. ফরিদা ব্যতিক্রমী উদ্যোগ নরসিংদী সদর মডেল থানায় আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় ওসি এ আর এম আল মামুন মনোহরদীতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্রীঘ্রই প্রধানমন্ত্রীর নেতৃত্বে কৃষক কার্ড ও হেলথ কার্ড বিতরণ শুরু করা হবে: স্বাস্থ্য মন্ত্রী ইউনাইটেড নরসিংদী অ্যালায়েন্সের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ শিবপুর ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত শিবপুরে দুই পায়ের রগ কর্তন করা শিক্ষকের মৃত্যু; জড়িত ২ জন গ্রেপ্তার পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ

পলাশে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ কেটে ফেলেছে সবজি ও ফলের গাছ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৭৯৬ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে জমি সংক্রান্ত বিরোধের জেড়ে তিন শতাধিক কচু গাছ ও ৩০ টি কলা গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল শনিবার রাতে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের বালিয়া মোড়ে লাভলী বেগমের জমিতে এই ঘটনা ঘটে। এতে লাভলী বেগমের ৩০ হাজার টাকা ক্ষতি হয়।

ভুক্তভোগী লাভলী বেগম জানান, তার ভাই মাহবুব আলম মন্টি গত ৫ বছর আগে বালিয়া মোড়ের বড় মসজিদের পাশে ৫ শতাংশ জমি কিনেন। ভাই প্রবাসে থাকায় সেই জমিতে ফসল করে আসছেন লাভলী বেগম। জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বালিয়া গ্রামের সুমন মিয়ার সাথে বিরোধ চলে আসছিল তার ভাইয়ের। এরই জের ধরে রাতে সুমম মিয়ার পরিবারের লোকজন দা দিয়ে জমিতে রোপণ করা সব কচু গাছ ও কলা গাছ কেটে ফেলে। সকালে জমিতে এসে এসব কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। পরে ভুক্তভোগী লাভলী বেগম পলাশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT