1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ছাত্রদলের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৫৬৭ বার
47

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে প্রচন্ড তাপ প্রবাহে এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পলাশ উপজেলা, ঘোড়াশাল পৌরসভা ও পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা এ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন।

এ সময় পলাশ উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক মিয়া মোহাম্মদ সজিব বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পলাশের মাটি ও মানুষের নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান স্যারের নির্দেশে উপজেলার পরীক্ষা কেন্দ্রের সামনে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।

ছাত্রদলের এ মহতি উদ্যোগকে সাধুবাদ জানালেন কলেজের শিক্ষক-পরীক্ষার্থী ও অভিভাবকগণ। সব পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তাপপ্রবাহ চলতে থাকলে ছাত্রদলের এ উদ্যোগ অব্যাহত রাখার কথাও জানালেন তারা।

এ সময় আরে উপস্থিত ছিলেন, পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আখলাদ হোসেন, ঘোড়াশাল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক-আশফাক হোসেন নিরব, যুগ্ম আহবায়ক লুৎফর রহমান, ছাত্রদল নেতা মো: রিয়াদ হোসেন, ইমরান হোসেন প্রমূখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT