1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৩৯৫ বার
37

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে উপজেলার ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ও বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও পলাশ উপজেলা প্রশাসনের সহযোগিতায় দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে এ বইমেলা আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়।

পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে এই বইমেলার শুভ উদ্বোধন করেন পলাশ উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবুবক্কর সিদ্দিকী।

এসময় আরো উপস্থিত ছিলেন পলাশ থানা সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ আমীর হোসাইন গাজী, বিয়াম মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংগঠক আনিসুর রহমান ভূঁইয়া,
বিশ্ব সাহিত্য কেন্দ্র নরসিংদীর সংগঠক শহিদুল হক সুমন ও বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিনিধি রাজন দত্ত মজুমদার প্রমুখ।

এ মেলা আগামী ২২ জুন রবিবার পর্যন্ত প্রতিদিন বেলা ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT