1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে কলাবাগান থেকে উদ্ধার রক্তাক্ত মরদেহের পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২৩১৪ বার
Oplus_131072
41

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে অজ্ঞাত পরিচয়ে কলাবাগান থেকে উদ্ধার হওয়া রক্তাক্ত মরদেহের পরিচয় পাওয়া গেছে। পলাশ থানার ওসি মো: মনির হোসেন জানান, মরদেহটি দেলোয়ার হোসেন নামে অটোরিকশা চালকের। দেলোয়ার পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামের আবু সাইদ মিয়ার ছেলে। দেলোয়ারের দেড় বছরের একটি মেয়ে সন্তান রয়েছে, যার নাম রাইসা।

রোববার (১৫ জুন) সকাল দশটায় পলাশ উপজেলার পাঁচদোনা-চরসিন্দুর আঞ্চলিক সড়কের পাশে ধনারচর এলাকার একটি কলাবাগান থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহতের স্ত্রী রাকিবা বেগম জানান, ‘আমার স্বামী দেলোয়ার হোসেন শনিবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়, রাতে আর বাড়ি ফেরেনি। সকালে লোকমুখে শুনতে পাই, আমার স্বামীকে কারা হত্যা করেছে।’

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, ‘গজারিয়া ইউনিয়নের ধনারচর কলাবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। গলাকাটা সহ শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। লাশ বর্তমানে নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে। এদিকে আইনি প্রক্রিয়া চলছে।’

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT