1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

দেশে চব্বিশ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২৪৯ জন হাসপাতালে ভর্তি, একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২৮৪ বার
Oplus_131072
49

ডেস্ক রিপোর্ট : দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে ২৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে এ রোগে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার (১৫ জুন) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে—১৩৪ জন। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৩৫ জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ৯ জন, ঢাকা উত্তর সিটিতে ৮ জন এবং খুলনায় ৮ জন। এছাড়া রাজশাহীতে ৫ জন, ময়মনসিংহে ৭ জন, রংপুরে ৩ জন এবং সিলেটে ১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে ২২২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ৫ হাজার ২৯৯ জন।

সরকারি হিসাব অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৯৮৮ জন। ভাইরাসটিতে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৩০ জন।

প্রসঙ্গত, ২০২৪ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। তার আগের বছর, অর্থাৎ ২০২৩ সালে আক্রান্তের সংখ্যা ছিল তিন লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যুর সংখ্যা ছিল এক হাজার ৭০৫ জন—যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT