1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

ছাত্র আন্দোলনে চোখ হারানো পলাশের নিলয়ের পাশে দাঁড়াল বিএনপি

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৪৮৮ বার
40

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক: নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে বাম চোখ হারানো তানভীর মোল্লা নিলয়কে আর্থিক অনুদানের হাত বাড়িয়ে দিয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানের নির্দেশে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের দক্ষিণ দেওড়া গ্রামে নিলয়ের বাড়িতে গিয়ে নগদ অনুদান তুলে দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন।

এছাড়া নিলয়ের উন্নত চিকিৎসার জন্য সার্বিক দায়িত্ব নিয়েছেন পলাশ উপজেলা বিএনপি। এসময় উপজেলা বিএনপির সহ-সভাপতি আওলাদ হোসেন জনি, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, উপজেলা যুবদলের সদস্য সচিব বখতিয়ার হোসেন, ঘোড়াশাল শহর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পাস করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সাহসী যোদ্ধা ১৮ জুলাই বিকালে নরসিংদীর ভেলানগর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলের যোগ দেয়।

মিছিলটি কিছুদূর অগ্রসর হওয়ার পর পুলিশের এলোপাতাড়ি গুলি আসতে থাকে। এ সময় পুলিশের করা গুলিতে নরসিংদীর এনকেএম হাই স্কুল এন্ড হোমস বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী শহীদ তাহমিদ ভূইয়া গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় তাকে উদ্ধার করতে গেলে তানভীর মোল্লা নিলয়ের বাম চোখে পুলিশের ছোড়া একাধিক গুলি লাগে। মুহুর্তে সেও মাটিতে লুটিয়ে পড়লে সেখান থেকে শিক্ষার্থীরা তাকে উদ্বার করে নরসিংদী জেলার ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়।

সেখান থেকে শিক্ষার্থীরা তার বাবাকে খবর দিলে তার বাবা হাসপাতাল থেকে নিলয়কে গুলিবিদ্ধ অবস্থায় উদ্বার করে সন্ধ্যার পর বাড়িতে নিয়ে আসে। এরপর চোখের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলেও আর্থিক অসুবিধার কারণে তাকে উন্নত চিকিৎসা করাতে পারেনি পরিবার। ফলে ধীরে ধীরে নিলয়ের বাম চোখটি পুরোপুরি অকেজো হয়ে পড়ে।

এদিকে নগদ অর্থ অনুদান দিতে এসে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান স্যার যখনই জানতে পেরেছেন যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রথম সারির সাহসী যোদ্ধা চিকিৎসার অভাবে ধীরে ধীরে অন্ধ হয়ে পড়েছে। তখনই পলাশ উপজেলা বিএনপিকে নির্দেশ দিয়েছে যেন দ্রুত নিলয়কে আর্থিক সহায়তা সহ তার উন্নত চিকিৎসার সার্বিক ব্যবস্থা গ্রহণ করতে। তারই প্রতিফলন হিসেবে পলাশ উপজেলা বিএনপি নিলয়কে আর্থিক সহায়তা করাসহ তার উন্নত চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT