1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

কোরবানির আত্মদান থেকে আমাদের শিক্ষা নিতে হবে : মঈন খান

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ৭ জুন, ২০২৫
  • ৪১৮ বার
Oplus_131104

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেন, হযরত ইব্রাহিম (আ:) এর সময়ে বহু বছর আগে তাঁর জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটিকে মহান আল্লাহ তায়লার কাছে আত্মদান করতে বলা হয়েছে। সেখান থেকেও আমাদের শিক্ষা নিতে হবে।

আজ শনিবার (৭ জুন) সকাল ৮টায় নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর ঈদগাহ মাঠে পবিত্র ঈদ-উল আজহার নামাজ আদায় করতে এসে তিনি এসব কথা বলেন।

ড. আব্দুল মঈন খান বলেন, আমাদের প্রতিবেশি, ভাই বন্ধু তারা যদি কষ্টে থাকে তাহলে ঈদের আনন্দ উদযাপন সম্পূর্ণ হবে না। ইসলামের শিক্ষা হলো আমরা একে অপরে আনন্দকে ভাগ করে নিবো, অংশীদার হবো এবং একে অপরের কষ্টটাকেও ঠিক একই ভাবে ভাগ করে নিবো। ইসলামের এই যে শিক্ষা, ভাতৃত্ববোধ, সাম্যের শিক্ষা তা আমাদের মেনে চলতে হবে।

তিনি আরও বলেন অর্থ, বিত্ত, বৈভব, প্রিয়জন মানুষের জীবনে সবকিছু নয় এই শিক্ষা ইসলাম আমাদের দিয়েছে। আমরা ঘোড়াশাল-পলাশে আগেও দৃষ্টান্ত স্থাপন করেছি আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা একে অপরের ভাই হিসেবে এখানে শান্তিতে বসবাস করি। কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে অন্যায়কে আমরা প্রশ্রয় দিবো না, সহ্য করবো না, কোন ধরনের দুর্নীতিকে আমরা সহ্য করবো না। এখানে আইনের যে শাসন সেটা প্রতিষ্ঠিত হতে হবে, শান্তির জীবন যাপনের পদ্ধতি ও শান্তির সমাজ ব্যবস্থা সেটাকে আমরা সঠিকভাবে প্রতিষ্ঠিত করবো। তাই আসুন ইসলাম আমাদের যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা সত্যিকার মানুষ হিসেবে একে অপরের সাথে সুন্দরভাবে বসবাস করবো।

এসময় আরও উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা নির্বাহী অফিসার মো: আবু বকর সিদ্দিকী, উপজেলা বিএনপির সভাপতি এম সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পাপন, যুগ্ম আহবায়ক মিয়া মোহাম্মদ সজিব, সিনিয়র যুগ্ম আহবায়ক সাফিকুল ইসলাম খান প্রমুখ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT