1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

বেলাবতে ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ, ১৪৭ নারী পেলেন খাদ্য সহায়তা

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৬৬১ বার
Oplus_131072
34

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর বেলাব উপজেলার চর উজিলাব ইউনিয়নে ২০২৩-২০২৪ অর্থবছরে “ভুলনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি)” কর্মসূচির আওতায় ১৪৭ জন দরিদ্র ও অসহায় নারী উপকারভোগীর মাঝে পাঁচ মাসের চাল বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (২৬ মে) সকাল থেকে উপজেলার চর উজিলাব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচির আওতায় এ চাল বিতরণ করা হয়। চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চর উজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম সম্রাট।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “এই কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। সরকারের এ ধরনের উদ্যোগ নারীদের ক্ষমতায়নেও ভূমিকা রাখছে।”

তিনি আরো বলেন, আমাদের অত্র ইউনিয়নে ২০২৩-২০২৪ অর্থবছরের (বিডব্লিউবি)কর্মসূচির আওতায় ১৪৭ জন কার্ডধারি উপকার ভোগীর মহিলাদের মাঝে পাঁচ মাসের একত্রে ১৫০ কেজি করে চাল বিনামূল্যে বিতরণ করা হয়েছে। কোনো উপকার ভোগী যেন বিডব্লিউবি কর্মসূচীর আওতার প্রাপ্ত চাল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত না থাকে সে ব্যাপারে সতর্ক করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন চর উজিলাব ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইমরুল হাসান, ইউনিয়ন পরিষদের সদস্য, সংরক্ষিত নারী সদস্যরা’সহ প্রমুখ

উল্লেখ্য, ভিডব্লিউবি কর্মসূচির মাধ্যমে প্রান্তিক ও হতদরিদ্র নারীদের প্রতি মাসে নির্ধারিত পরিমাণ চাল সরবরাহ করে সরকার, যাতে তাদের ন্যূনতম খাদ্য চাহিদা পূরণ হয় এবং তারা কিছুটা স্বস্তির সঙ্গে জীবনযাপন করতে পারেন।২০২৩-২০২৪ ইং অর্থবছরে নরসিংদীর বেলাব উপজেলার আটটি ইউনিয়নের ১৫৪৮ জন উপকারভোগীদের পাঁচ মাসের (প্রায় ২৩২.২ টন) চাল বিতরণ করা হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT