1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নাদিরাকে বদলি করায় এনসিপি’র সামান্তার প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৫৯৭ বার
30

নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে বদলি করা হয়েছে। তাকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলি করেছে সরকার। এর আগে তার বিরুদ্ধে ‘ইসলামবিদ্বেষী কর্মকাণ্ডের’ অভিযোগ তুলে নাদিরার শাস্তি দাবি করে আসছিল হেফাজতে ইসলাম।

আজ সোমবার (২৬ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এক আদেশে তাকে বদলি করা হয়।

এর আগে গতকাল রবিবার নাদিরা ইয়াসমিনকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ হেফাজতে ইসলাম নরসিংদী জেলা। ওই বিক্ষোভে হেফাজত নেতারা নাদিরার বিরুদ্ধে ইসলামবিরোধী আইনের কথা বলার অভিযোগ করেন।

বদলি আদেশটি নিজের ফেসবুকে পোস্ট করে নাদিরা ইসলাম লিখেছেন, আমাকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলি করা হয়েছে। আমার সাথে করা এই আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাখলাম।

এদিকে নাদিরা ইয়াসমিনকে বদলির ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও দলটির মুখপাত্র সামান্তা শারমিন। তিনি এই সিদ্ধান্ত বদলের আহ্বান জানিয়েছেন।

নাদিরা ইয়াসমিনের বদলি আদেশ নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করে সামান্তা শারমিন বলেন, মবের দৌরাত্ম্যে আত্মসমর্পণ করে নাদিরা ইয়াসমিনের বদলির সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানাই। এই সিদ্ধান্ত দ্রুত বদল করা হোক।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT