1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুরে ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৭৩৪ বার
Oplus_131072
45

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলায় এক সফল অভিযান চালিয়ে কুখ্যাত অপরাধী আপেল মাহমুদকে (৩৬) গ্রেফতার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। তিনি কুন্দারপাড়া এলাকায় সংঘটিত একটি আলোচিত ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আপেল মাহমুদ মৃত নোয়াব আলী এবং বিলকিস বেগমের পুত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, আপেল মাহমুদের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজিসহ মোট ২৩টি মামলা চলমান রয়েছে। এছাড়া সদর থানায় তার নামে ৮টি ওয়ারেন্টও রয়েছে। কুন্দারপাড়া ডাকাতি মামলায় তার বিরুদ্ধে ১৬৪ ধারায় সাক্ষ্যও নেওয়া হয়েছে।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন জানান, “গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।”

পুলিশ আরও জানায়, আপেল মাহমুদ দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে বিভিন্ন এলাকায় গা ঢাকা দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। অবশেষে দীর্ঘ নজরদারি ও পরিকল্পিত অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT