1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

সাংবাদিকদের ঐক্যের কোন বিকল্প নেই: রায়পুরায় ড. আব্দুল হাই সিদ্দিক

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৪০৯ বার
Oplus_131072
52

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সভায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১ টায় প্রেসক্লাব কার্যালয়ে সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের সাবেক মহাপরিচালক ও বাংলাভিশনের প্রধান সম্পাদক ড. আবদুল হাই সিদ্দিক।

রায়পুরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিনের সভাপতিত্বে সভার উদ্বোধন করেন রায়পুরা প্রেসক্লাবের উপদেষ্টা ও উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।

রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল হকের সঞ্চালনায় সাধারণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল রহমান খোকন, রায়পুরা প্রেসক্লাবের উপদেষ্টা ইফতেখার ভূঁইয়া ইতু, আমীরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম মোজ্জামেল হক, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোছলেহ উদ্দিন বাচ্চু, মো. জয়নাল আবেদিন, বশির আহমেদ মোল্লা, মো. মোস্তফা খান, মাহাবুর রহমান লিটন, এম নুর উদ্দিনসহ সাবেক বর্তমান সকল সদস্যবৃন্দ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, নানা কারণে, সময়ের বিবেচনায়, শাসনের বিবেচনায় সমস্ত মিডিয়া প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। ঐক্যের কোন বিকল্প নাই। আপনাদের মধ্যে যদি ঐক্য থাকে তাহলে আপনাদের প্রতিষ্ঠান সুন্দর থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT