1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে কবি হাসনাইন হীরার ওপর দুর্বৃত্তদের হামলা

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ২১ মে, ২০২৫
  • ৭৭৫ বার
Oplus_131072
47

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন কবি ও লেখক হাসনাইন হীরা। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার খানেপুর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর, আজ বুধবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে নিন্দা ও সমালোচনার ঝড় বইছে।

কবি হাসনাইন হীরার জন্ম সিরাজগঞ্জের উল্লাপাড়া হলেও তিনি প্রায় ১ যুগ ধরেই নরসিংদীতে থেকে কবিতা চর্চা করছেন। ২০২০ সালে “বাঁক বাচনের বৈঠা ” নামে তার একটি কাব্যগ্রন্থ জেমকন তরুণ কবিতা পুরস্কার অর্জন করে।

হাসনাইন হীরার পরিবারের সদস্য ও সুধীজনরা জানায়, মঙ্গলবার দিবাগত রাত নয়টার দিকে পলাশের বালিয়া মোড় থেকে নিজ মোটরসাইকেলে করে পলাশ বাসস্ট্যান্ড এলাকায় আসছিলেন তিনি। খানেপুর এলাকায় পৌঁছালে নির্জন সড়কে এ সময় হঠাৎ করে একদল দুর্বৃত্ত জি়আই এর কাটাযুক্ত তার ( কাঁটাতারের বেড়া তৈরীতে ব্যবহৃত হয়) তার গলা বরাবর এনে গতিরোধের চেষ্টা করে।

এসময় কাটাযুক্ত তার হাসনাইন হীরার গলায় লাগলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তার গলার বেশ কিছু অংশ কেটে যায়। এরই মধ্যে দুর্বৃত্তরা পালিয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে এলাকার একটি ক্লিনিকে নিয়ে যায়। অবস্থা বেগতিক দেখে, সেখান থেকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। বর্তমানে তিনি নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কবি হাসনাইন হীর বলেন, ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে। তারা আগে থেকেই ওত পেতে ছিল। কি জন্য এই ঘটনা ঘটেছে তা আমি নিশ্চিত নই। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।কিছুটা সুস্থ হলে আমি আইনি পদক্ষেপ নিবো।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, আমি ঘটনাটির পুরোপুরি খোঁজখবর নেয়ার চেষ্টা করছি। ভুক্তভোগী অভিযোগ দায়ের করলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT