1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে গাছে গাছে শোভা পাচ্ছে জাতীয় ফল কাঁঠাল

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১২২২ বার
39

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে গাছে গাছে শোভা পাচ্ছে গ্রীষ্ম মৌসুমের বেশ জনপ্রিয় পুষ্টিগুণ সম্পন্ন রসালো জাতীয় ফল কাঁঠাল। যদিও পুরো পাকা পুক্ত কাঠাল হওয়ার সময় বাঁকী রয়েছে আরও মাস খানেক।

পলাশ উপজেলার প্রত্যেকটি বাড়িতে, রাস্তার ধারে ও জঙ্গলের ভেতরে থাকা গাছে ধরেছে প্রচুর কাঁঠাল। গাছের গোড়া থেকে আগা পর্যন্ত দেখা যাচ্ছে সর্বোচ্চ পুষ্টিগুণসমৃদ্ধ এই ফল।

এখানকার মানুষের অতি প্রিয় ফল ও তরকারি হিসেবে কাঁঠাল যুগ যুগ ধরে কদর পেয়ে আসছে। কাঁঠালের বিচি এখানকার মানুষের একটি ঐতিহ্যপূর্ণ তরকারি। বিশেষ করে কাঁঠালের বিচ দিয়ে শুটকি ভর্তা অত্যন্ত প্রিয় সকলের। বিভিন্ন ধরনের শাক ও কাঁঠালের বিচির সমন্বয়ে রান্না করা তরকারি এখানকার মানুষ তৃপ্তির সঙ্গে ভাত খেতে পারেন। তাছাড়া গবাদিপশুর জন্যও কাঁঠালের ছাল উন্নতমানের গো-খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। বহুগুণ সমৃদ্ধ এ কাঁঠাল এখানকার হাট-বাজারে এখনও উঠতে শুরু করেনি। তবে জ্যৈষ্ঠের শেষ ও আষাঢ় মাসের শুরু থেকে এখানকার হাট-বাজারে কাঁঠাল কেনাবেচা শুরু হবে।

কাঁঠাল বিক্রেতা বিল্লাল হোসেন জানান, এবছর বাড়ির গাছগুলোতে অনেক কাঁঠাল ধরেছে। কাঁঠাল উৎপাদনে আলাদা তেমন কোনো যত্ন নিতে হয় না বলে এর উৎপাদন খরচও নেই।

উপজেলার রাবান বাজারে কথা হয় সুকুমারের সাথে তিনি বলেন, এ বছর কাঁঠাল গাছে অনেক কাঁঠাল এসেছে। আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে দাম ভালো পাওয়া যাবে।

খাদিজা বেগম নামে এক গৃহিনী জানান, কাঁঠালের তরকারিও খেতে অনেক ভালো লাগে। আর কাঁঠালের তরকারি আমার পরিবারের সবার খুব পছন্দের খাবার।বাড়িতে কাঁঠালের গাছ রয়েছে। কাঁঠালও অনেক ধরেছে। আশা করছি এবার খাওয়ার পরও কিছু কাঁঠাল বিক্রি করবো।

ঘোড়াশাল পৌর এলাকার পাইকসার গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক সমীর কান্তি দেবনাথ বলেন, কাঁঠাল আমার একটি প্রিয় ফল। এটি অত্যাধিক পুষ্টিগুণ সমৃদ্ধ ফল। কাঁঠালের কোন অংশই পরিত্যক্ত থাকে না।

এ ব্যাপারে পলাশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আয়েশা আক্তার বলেন, গত বছরের তুলনায় এ বছর উপজেলায় কাঁঠাল ভালো হয়েছে। দিন দিন উপজেলার মানুষের মাঝে কাঁঠালের চারা রোপনের আগ্রহ বাড়ছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT