1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

ঘোড়াশাল এক সঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৮৪১ বার
32

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন তানিয়া আক্তার বৃষ্টি (৩০) নামে এক গৃহবধূ। আজ বুধবার (১৪ মে) দুপুর ১২টায় ঘোড়াশাল রৌশন জেনারেল হাসপাতালে সফল অস্ত্রোপচার করার মাধ্যমে এ তিন সন্তানের জন্ম দেন তিনি।

তানিয়া আক্তার বৃষ্টি উপজেলার দক্ষিণ পলাশের মো: আনোয়ার হোসেনের স্ত্রী। নবজাতকদের মধ্যে দুটি কন্যা ও একটি ছেলে সন্তান রয়েছে। এর আগেও তার একটি ছেলে সন্তান রয়েছে।

ঘোড়াশাল রৌশন জেনারেল প্রাইভেট হাসপাতালের চিকিৎসক ডা. তরিকত আলম শিল্পী বলেন, তারা আগে জানতেন না তাদের তিনটি সন্তান হবে। আজ হাসপাতালে আসার পর জানতে পারেন তিনটি সন্তান হবে। পরে সফল অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন নাহিদা। বর্তমানে মা ও নবজাতকরা সুস্থ রয়েছে। তারপরও ২ দিন হাসপাতালে তারা পর্যবেক্ষনে থাকবেন।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আফজাল হোসেন মানিক জানান, প্রসব বেদনা শুরু হলে তানিয়া আক্তার বৃষ্টিকে আজ সকালে হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তার গর্ভে তিনটি সন্তান রয়েছে বলে জানান। দুপুর ১২টায় হাসপাতালে চিকিৎসকরা সফল অপারেশনের মাধ্যমে তার গর্ভ থেকে একে একে তিনটি সন্তান বের করে আনেন।

গৃহবধূর স্বামী মো. আনোয়ার হোসেন জানান, আল্লাহ একসঙ্গে তিনটি সন্তানের বাবা বানিয়েছেন। এতে আমি অনেক খুশি। সবাই দোয়া করবেন আল্লাহ য়েন আমার সন্তানদের সুস্থ রাখেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT