1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

মনোহরদীতে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ৭ মে, ২০২৫
  • ৫৩৬ বার
Oplus_131072
45

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদীতে প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. শাহিন মিয়া(৩৫) নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। ঘটনায় আরো ৩ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার(০৭ মে) সকালে উপজেলার একদোয়ারিয়া ইউনিয়নের চঙ্গভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. শাহিন মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের নারান্দি গ্রামের মো. কামাল উদ্দিনের ছেলে ।

আহতরা হলো-শিবপুর উপজেলার আশ্রবপুরের মাইন উদ্দিনের ছেলে কাউছার(৩২),একই এলাকার জসিম উদ্দীনের ছেলে বিজয়(২৫) এবং মনোহরদী উপজেলার হাতিরদিয়া এলাকার নিরঞ্জনের ছেলে শান্ত(২০)।

পুলিশ ও স্থানীয়ারা জানায়, নরসিংদী থেকে মনোহরদীর হাতিরদিয়া অভিমুখে যাওয়া একটি প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে শাহিন গুরুতর আহত হলে চিকিৎসার জন্য শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুজ্জামান জানান, নিহতের লাশ তার বাড়িতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান আছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT