1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে পুকুরে ভেসে উঠল স্কুল ছাত্রের মরদেহ

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৪২৬ বার
Oplus_131072
35

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে পুকুরে ভেসে উঠেছে হাবিব মিয়া (১২) নামের এক স্কুলছাত্রের মরদেহ। শুক্রবার (২ মে) সকালে উপজেলার ডাংগা ইউনিয়নের জয়নগর গ্রামের একটি পুকুরে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।

নিহত হাবিব মিয়া জয়নগর গ্রামের আওলাদ মিয়ার ছেলে এবং ডাংগা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তিন ভাই ও এক বোনের মধ্যে সে ছিল তৃতীয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১ মে) দুপুরে প্রতিবেশী ইয়াসিন নামের এক শিশুর সঙ্গে পুকুরে গোসল করতে নামে হাবিব। গোসল শেষে ইয়াসিন উঠে এলেও হাবিব আর উঠতে পারেনি। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পুকুরে তার মরদেহ ভেসে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ এসে বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে।

প্রতিবেশীরা জানান, হাবিব সাধারণত প্রতি বৃহস্পতিবার নানির বাড়ি বেড়াতে যেত। ধারণা করে তার পরিবারের কেউ খোঁজ নেয়নি। তবে হাবিব সাঁতার জানত, তবুও পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি রহস্যজনক বলে মনে করছেন অনেকে।

পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কেউ সন্দেহভাজন হিসেবে চিহ্নিত হয়নি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT