1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবতে জ্বালানি তেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: স্বাস্থ্য মন্ত্রী অন্যায়কে প্রতিহত করতে ঈদুল ফিতর থেকে আমাদের শিক্ষা নিতে হবে: মঈন খান বেলাবর সল্লাবাদ ইউনিয়নবাসীকে বিএনপি নেতা আমান উল্লাহ আমানের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে নরসিংদীর বেলাবর আব্দুল্লাহ নগরেও ঈদুল ফিতর উদযাপন রাজনীতির মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষের সেবা করা: ড. মঈন খান বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান ড. মঈন খানের বেলাবতে ১২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ঘোড়াশালে একই গ্রাম থেকে ২ বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এএসপিকে বদলি

শিবপুরে পুকুরের পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৫৬২ বার

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০১ মে) দুপুরে শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের সোনাকুড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন।

নিহতরা হলো- শিবপুর উপজেলার সোনাকুড়া গ্রামের আবুল কাশেমের মেয়ে সোহা আক্তার (১০) এবং মনোহরদী উপজেলার দৌলতপুর গ্রামের বাবলুর মেয়ে হাবিবা আক্তার (০৯)। তারা সম্পর্কে মামাতো ফুফাতো বোন।

নিহতের স্বজনরা জানান, মামার বাড়িতে বেড়াতে আসা হাবিবা আক্তার দুপুরে বোন সোহাকে নিয়ে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। পুকুরে নামার পর সোহা এবং হাবিবা পানিতে তলিয়ে যায়। এসময় স্বজনরা তাদের উদ্ধার করে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আফজাল হোসাইন বলেন, স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সম্ভবত সাঁতার না জানার কারণে পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT