1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৬৫৭ বার
Oplus_131072
53

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে শেখ কামাল হোসেন (৪৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে নরসিংদীর ভেলানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শেখ কামাল শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানূয়া গ্রামের মৃত শেখ মফিজ উদ্দিনের ছেলে। তিনি শিবপুর উপজেলার যুবলীগের বর্তমান সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মো: আফজাল হোসেন জানান, শেখ কামাল হোসেন গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন। গোপন সূত্র খবর পেয়ে আজ নরসিংদীর ভেলানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শেখ কামাল হোসেনকে সন্ত্রাস দমন আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT