1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

ঘোড়াশালে মেয়ের ওড়না গলায় পেঁচিয়ে বাবার আত্মহত্যা

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৬৫৬ বার
50

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ফয়সাল (২৮) নামে এক অটোরিকশা চালকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা এগারটায় ঘোড়াশাল পৌর এলাকার ফুলদিরটেক গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে ফাঁড়ি পুলিশ। নিহত ফয়সাল ফুলদিরটেক গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফয়সাল মানসিক রোগী ছিলেন। তার সংসারের সাত বছরের এক ছেলে, চার বছরের এক কন্যা ও স্ত্রী রয়েছে। গতকাল সোমবার রাত আনুমানিক সাড়ে এগারটার দিকে ফয়সাল স্ত্রীর সাথে ঝগড়া করে তাকে মারধর করে আহত করে।

পরে তিনি স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় আহত স্ত্রীকে। সেখানে চিকিৎসা শেষে মধ্যরাতে তার স্ত্রীকে বাসায় নিয়ে আসেন তিনি। এরপর থেকে ঘরে ফিরে আসেননি ফয়সাল। রাতের কোন এক সময় বাড়ির উঠানের সামনের একটি আম গাছের ডালের সাথে মেয়ের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

এদিকে সকালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় বাড়ির আশে পাশের লোকজন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ফাঁড়ি পুলিশ।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) ইউসুফ মিয়া জানান, মানসিকভাবে অসুস্থ ছিলেন ফয়সাল। মাঝে মাঝে ভালো থাকতেন আবার অসুস্থও থাকতেন। স্ত্রীর সাথে নিয়মিত ঝগড়া হতো তার। গতকাল রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। পরে রাতে তাদের বাড়ির উঠানের পাশের একটি আম গাছের ডালের সাথে মেয়ের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ফয়সাল। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT