1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে

ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন দল জনতার পার্টি বাংলাদেশ, ঘোষণা আগামীকাল

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২৪৪ বার
Oplus_131072
69

ডেস্ক রিপোর্ট : নিরাপদ সড়ক আন্দোলনের পুরোধা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দল “জনতার পার্টি বাংলাদেশ” গঠনের ঘোষণা দিতে যাচ্ছেন। আগামী ২৫ এপ্রিল সকাল ১০ টায় শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে (নিচতলা) সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতেই তিনি নতুন বাংলাদেশে নতুন দলের নাম ঘোষণা করবেন।

দীর্ঘদিন ধরে দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনে সক্রিয় ইলিয়াস কাঞ্চন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ আন্দোলনের প্রতিষ্ঠাতা। ১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকে তিনি এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন। বিভিন্ন সময়ে তাঁকে নির্বাচন করার আহ্বান জানানো হলেও এবারই প্রথম সরাসরি রাজনীতিতে প্রবেশ করছেন তিনি।

গত কয়েক মাস ধরেই দেশের রাজনৈতিক পরিমণ্ডলে নতুন দল গঠনের প্রবণতা দেখা যাচ্ছে। এবার এতে যুক্ত হলেন এই চিত্রনায়ক। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সাড়ে ছয় মাসে ১৬টি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT