1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নরসিংদীতে রাতে স্ত্রী ও দিনে স্বামীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৫৫৬ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে ১২ ঘন্টার মধ্যেই মিলল স্বামী-স্ত্রীর মরদেহ। ধারণা করা হচ্ছে স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর আত্মহত্যা করেছে মাদকাসক্ত স্বামী। আজ শনিবার (১৯ এপ্রিল) দুপুরে শেখেরচর-বাবুরহাট বাজারের তিনতলা একটি ভবনের কার্নিস থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় স্বামীর মরদেহ। এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে একই থানার বালুসাইর এলাকার নিজগৃহ থেকে গলায় ওড়না পোচানো নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মহিষাশুরা ইউনিয়নের বালুসাইর এলাকার রাজু মিয়া(৪০) এবং মানছুরা বেগমের (৩৫) ১৯ বছরের দাম্পত্য জীবনে দুই ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। দীর্ঘ বছর ধরেই রাজু মিয়া মাদকাসক্ত হওয়ায় পারিবারিক কলহ লেগেই থাকতো। ধারণা করা হচ্ছে কলহের জের ধরেই গতকাল স্ত্রী মানছুরা বেগমকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরের দরজা তালাবদ্ধ করে পালিয়ে যায়।

পরে রাত সাড়ে ৮টার দিকে তালা ভেঙ্গে পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে। এর পর থেকেই স্বামী রাজু মিয়া পলাতক ছিলো। আজ সকাল ১১টার বাবুরহাটের একটি তিনতলা ভবনের কার্নিসে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় বাজারের ব্যবসায়ীরা। ধারণা করা হচ্ছে স্ত্রীকে হত্যার পর স্বামী নিজেই আত্মহত্যা করেছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম জানান, গতকাল ওই নারীর নিজ বসত ঘরের দরজার তালা ভেঙে ওড়না পেচানো অবস্থায় মরদেহ দেখতে পায় তার স্বজনরা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে রাতেই মরদেহটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। আজ সকাল ১১টার দিকে শেখেরচর-বাবুরহাটে তার পলাতক স্বামীর মরদেহের খবর পেয়েছি। ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধারে কাজ করছে শেখেরচর পুলিশ ফাঁড়ি। ধারণা করা হচ্ছে নারীকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যাওয়া স্বামী আত্মহত্যা করেছে। তবে এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT