1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

আলোকবালী ইউনিয়নের পশ্চিমপাড়া ৬ নং ওয়ার্ডের রাস্তা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৮৯ বার
42

নরসিংদীর সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের পশ্চিমপাড়া ৬নং ওয়ার্ডের মেঘনা নদীর পাড় মনুকোষা টেক হতে আলোকবালী বাজার পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই কাজের শুভ উদ্ভোদন করেন আলোকবালী ইউনিয়নের জন মানুষের নেতা বিশিষ্ট সমাজ সেবক, আলোকবালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল কাইয়ুম সরকার,

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোকবালী ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহ আলম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকবালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি জয়নাল আবেদীন সরকার, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নায়েব আলী মেম্বার নরসিংদী সদর কৃষক দলের সদস্য সচিব রুবেল আহমেদ, আলোকবালী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাসুদ আহমেদ,নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী ফোরাম এর পরিচালক রবিউল্লাহ সায়েম, আলোকবালী ইউনিয়ন মানবকল্যাণ পরিষদের উদ্দোক্তা সুমন খান, ডাঃ নুর মোহাম্মদ সাকিব খান ও আতাউর রহমান
এ সময় আরো উপস্থিত ছিলেন ,আলোকবালী ইউনিয়ন বি এন পির যুগ্ন আহ্বায়ক কালু ডাঃ মিজান মিয়া, পলাশ আহমেদ, রমজান মেম্বার ৬নাং ওয়ার্ড মেম্বার আমান উল্লাহ , দুলাল বাবু, আঃ মান্নান মেম্বার , আব্দুল জব্বর, সহ অন্যন্য  বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে নেতৃবৃন্দরা বলেন,আমাদের নেতা আমাদের অভিভাবক খাইরুল কবির খোকন ভাই  আলোকবালী ইউনিয়নে কারেন্ট দিয়েছে। এখন নদীর উপর ব্রীজ করার চেষ্টা করতেছে। আমাদের নেতা সব সময় আলোকবালী ইউনিয়নের উন্নয়ন করার জন্য চেষ্টা করে থাকেন। বিভিন্ন এলাকায় নতুন রাস্তা নির্মাণ হয়েছে। যেসব এলাকায় এখনো রাস্তার উন্নয়ন হয়নি, সেগুলোও পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।

তারা আরও বলেন, আলোকবালী ইউনিয়নকে একটি সুন্দর, উন্নত ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে থেকে যেকোনো সমস্যা সমাধানে কাজ করবে।

অনুষ্ঠান শেষে স্থানীয় জনগণ রাস্তা উন্নয়নের জন্য বিএনপি ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT