1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে অনুমোদনহীন ব্যাটারি কারখানা সরানোর দাবিতে মানববন্ধন

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৪৬৫ বার
Oplus_131072
39

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে অনুমোদনহীন ব্যাটারি কারখানা সরিয়ে নিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার ফুলবাড়িয়া এলাকায় ব্যাটারী কারখানার সামনে এই কর্মসূচী পালন করে তারা। এসময় প্রতিবাদ স্বরুপ ব্যাটারি কারখানায় মালামাল নিয়ে আসা-যাওয়ার সড়ক কেটে বিচ্ছিন্ন করে দেন উত্তেজিত জনতা।

বিক্ষোভকারীরা জানান, ফুলবাড়িয়ার অনুমোদনহীন চীনা মালিকানাধীন এই ব্যাটারি কারখানার কারণে জীব-বৈচিত্র ধ্বংসের পাশাপাশি প্রভাব পড়ছে মানব জীবনে। কৃষি জমি হ্রাস ছাড়াও এলাকাবাসীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে অবৈধ এই প্রতিষ্ঠানটি। দীর্ঘ বছর ধরে এটি সরিয়ে নিতে এলাকাবাসীর দাবি থাকলেও কর্ণপাত করছেন না কেউ।

বিক্ষোভকারীদের দাবি, কল-কারখানা, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিসসহ কোন ধরণের অনুমোদন নেই চীনা মালিকানাধীন ‘জিনওয়ান স্টোরেজ লিমিটেড’ নামক অবৈধ এই প্রতিষ্ঠানটির। অথচ দিন-রাত ২৪ ঘন্টা ক্ষতিকর শিষা, সালফিউরিক এসিড ব্যবহার করে পলাশ উপজেলার প্রত্যন্ত অঞ্চল ফুলবাড়িয়ায় লিড এসিড উৎপাদন করছে জিনওয়ান স্টোরেজ লিমিটেড। বিভিন্ন ব্র্যান্ডের অন্তত ৮টি ব্যাটারি তৈরী করে বাজারজাত করে আসে ২০১৯ সাল থেকে, অথচ কারখানাটির নেই কোন ধরণের অনুমোদন।

বিক্ষোভকারীরা আরও জানান, বিরোতিহীনভাবে পরিবেশ-জীব-বৈচিত্র ধ্বংস করলেও কারো কোন কথাই কর্ণপাত করছে না কারখানা কর্তৃপক্ষ। স্থানীয়রা বিভিন্ন সময় বন্ধের দাবি করলে তাদের ওপর আসে হামলা-মামলাসহ নানান হুমকী। কারখানার কারণে প্রায় তিন হাজার একর জমিতে চাষাবাদ ব্যহত হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT