1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

ফিলিস্তিনে গণহত্যা প্রতিবাদে নরসিংদীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২৫০ বার
Oplus_131072
33

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে গনহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী ধর্মঘট এর অংশ হিসাবে নরসিংদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) নরসিংদী পৌরচত্বর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নরসিংদী জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব আশরাফ হোসেন ভূইয়া, জেলা সহ সভাপতি ও মহিষাশুরা ইউনিয়ন এর চেয়ারম্যান মুফতি কাউছার আহমাদ ভূইয়া, জেলা সেক্রেটারী মুহা. রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক মুহা. শেখ সাদি, শ্রমিক নেতা হাবিবুর রহমান, যুব নেতা মুফতী সাঈদ আহমাদ, ছাত্র নেতা নূরে আলম সিদ্দিকী প্রমুখ।

সমামেশে বক্তারা বলেন, মজলুম ফিলিস্তিনিদের উপর ইসরাইল কর্তৃক সন্ত্রাসী হামলা এটা গণহত্যার শামিল, এজন্য নেতা নিয়াহুকে আন্তর্জাতিক আদালতেে বিচার করতে হবে। মুসলমানদের পবিত্র ভূমি ফিলিস্তিনিদের হাতে ফিরিয়ে দিতে হবে এবং গন হত্যা বন্ধ করতে হবে। সমাবেশ থেকে ইসরাইলি সকল পন্য ভয়কট করার জন্য নরসিংদী বাসীকে আহবান করা হয়েছে। উক্ত মিছিলে মার্কিন ও ইসরাইলি পতাকায় আগুন দেওয়া হয়। মিছিলটি নরসিংদী পৌরচত্বর থেকে শুরু হয়ে বাজির মোড় হয়ে নরসিংদী রেলওয়ে স্টেশন গিয়ে শেষ হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT