1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে দুই পায়ের রগ কর্তন করা শিক্ষকের মৃত্যু; জড়িত ২ জন গ্রেপ্তার পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ

ফিলিস্তিনের গাজায় গনহত্যার প্রতিবাদে মাধবদীতে বিক্ষোভ মিছিল

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৯০ বার
Oplus_131072

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলী বাহিনী কর্তৃক নৃশংস ও বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে নরসিংদীর মাধবদীর ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। আজ সোমবার (৭ এপ্রিল) দুপুরে এ বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহযোগী সংগঠন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মাধবদী শাখার নেতাকর্মীরা।

পরে মিছিলটি টাটাপাড়া এলাকায় পৌঁছে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মাধবদী শাখার সভাপতি মাওলানা আশ্রাফ আলী গাজায় ইজরায়িলি বর্বর হামলার প্রতিবাদ জানিয়ে বক্তৃতা করেন। তিনি জাতিসংঘের কাছে বিচার দাবি করেন। তিনি আরো বলেন মাধবদীতে কোন হোটেল রেস্তোরাঁ বা কোন শপিংমলে ইজারায়িলি পন্য বিক্রি করতে দেয়া হবে না।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলার সহ সভাপতি ও মহিষাশুড়া ইউনিয়ন চেয়ারম্যান মুফতি কাওছার আহমেদ, মাধবদী থানা ইসিলামী আন্দোলন সভাপতি আলহাজ্ব ক্বারী আবুল কাশেম ও ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মাধবদী থানার সাধারণ সম্পাদক মুফতি মহিউদ্দিন আশরাফি।

মাওলানা আলমগীর হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মাধবদী থানার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াকুব ইসলামপুরী, মাধবদী থানা ইসলামী আন্দোলন এর সিনিয়র সহ-সভাপতি মুফতি জয়নুল আবেদীন ভুইয়া, সেক্রেটারি মাস্টার আরিফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি আমজাদ হোসেন, প্রচার সম্পাদক আরিফুর রহমান, মাধবদী পৌর ইসলামী আন্দোলন সভাপতি আলহাজ্ব ইউনুস ভুইয়া, প্রমুখ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT