1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাজু সম্পাদক কবির ও অর্থ সম্পাদক বাকি বিল্লাহ

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২৭৫ বার
52

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে এই কমিটি গঠন করা হয়। নির্বাচনে সভাপতি রাজু, সাধারণ সম্পাদক কবির ও অর্থ সম্পাদক হিসেবে বাকি বিল্লাহ নির্বাচিত হয়েছেন। শনিবার (৫ এপ্রিল) দুপুরে নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজে নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সদস্যদের এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ করেন সংগঠনের উপদেষ্টা নকশিসের সভাপতি ও নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। এ সময় ভোটগ্রহণে সহায়তা করেন নকশিসের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ও সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন।

নরসিংদী সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির মোট নয়টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক এই দুইটি পদে সংগঠনের সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে দুটি পদেই উন্মুক্ত প্রার্থীতা রেখে সদস্যরা গোপন ব্যালটে তাদের পছন্দের ব্যক্তিদের নাম লিখে মতামত ব্যক্ত করেন। সকলে দেওয়া ভোটের ভিত্তিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন নরসিংদী সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি, শিরোনাম প্রতিদিন পত্রিকার সম্পাদক মো. শাহাদাৎ হোসেন রাজু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন নরসিংদীর খাস খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. কবির হোসেন।

বাকী ৭টি পদে উপস্থিত সদস্যদের উন্মুক্ত মতামতের ভিত্তিতে ওই সকল পদের জন্য সদস্য নির্বাচিত করা হয়। ওই ৭টি পদে নির্বাচিত প্রার্থীরা হলেন সিনিয়র সহ-সভাপতি বাংলার নবকন্ঠ পত্রিকায় জেলা প্রতিনিধি খন্দকার আমির হোসেন, সহ-সভাপতি পদে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মো. শামীম মিয়া, যুগ্ম সম্পাদক পদে কালের কণ্ঠ পত্রিকার (মাল্টিমিডিয়া) প্রতিনিধি সুজন বর্মন দীপ, দপ্তর সম্পাদক পদে আমার দেশ পত্রিকার রায়পুরা প্রতিনিধি এম আজিজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য দুটি পদে নির্বাচিত হন স্বদেশ প্রতিদিন পত্রিকায় জেলা প্রতিনিধি আবুল কাশেম ও কালবেলা পত্রিকার বেলাব প্রতিনিধি আলমগীর পাঠান। ৯ সদস্য বিশিষ্ট নির্বাচিত এই কমিটি আগামী দুই বছর তাদের কার্যক্রম চালিয়ে যাবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT