1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

ঈদের শুভেচ্ছা জানালেন ইসলামী আন্দোলন পলাশ উপজেলা শাখার সেক্রেটারী

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২৩৪ বার
Oplus_131072
38

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নরসিংদীর পলাশ উপজেলা শাখার সেক্রেটারী ও ঘোড়াশাল পৌরসভার দলীয় মেয়র প্রার্থী মোহাম্মদ ইকরাম হোসেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলাবাসীর প্রতি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন, আমাদের দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) এর কথার সাথে একাত্মতা প্রকাশ বলছি, বাংলাদেশ থেকে স্বৈরশাসন উৎখাত করে নতুন বাংলাদেশ নির্মাণের একটি মাহেন্দ্রক্ষণে আমরা হাজির রয়েছি। এমন মুক্ত ও স্বাধীন পরিস্থিতিতে উদযাপিত হওয়া ঈদের এই দিনে সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশ উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।

রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে মাহে রমজান এসেছিল। পবিত্র রমজান সকলকে হিংসা-বিদ্বেষ, মারামারি, পরনিন্দা ও চোগলখুরি ছেড়ে দিয়ে আত্ম সংযম অর্জন করতে শিখায় এবং আল্লাহর ভয় অর্জনের শিক্ষা দেয়। সকল প্রকার ফেৎনা-ফাসাদ ছেড়ে দিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সত্যিকার দেশপ্রেমিক হিসেবে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করার শিক্ষা দেয়। সকল ভেদাভেদ ভুলে মানবতার কল্যাণে কাজ করার শিক্ষা দেয়।

মোহাম্মদ ইকরাম হোসেন আরও বলেন, পলাশ উপজেলার সর্বস্তরের জনতার প্রতি ঈদুল ফিতরের অনাবিল আনন্দ, সুখ-সমৃদ্ধি, সুস্বাস্থ্য কামনা কররি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT