1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

ঈদ উপলক্ষে শিবপুর পৌরসভার উদ্যোগে ভিজিএফ চাল বিতরণ

শেখ মানিক
  • প্রকাশিতঃ সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৩১৩ বার
45

শেখ মানিক : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নরসিংদীর শিবপুর পৌরসভার উদ্যোগে দুস্থ্য ও অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। সোমবার ২৪ মার্চ সকালে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ১হাজার ৫শ মানুষের প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়া হয়। চাল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী অফিসার মোসা: ফারজানা ইয়াসমিন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মু: আবদুর রহিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকলাপনা কর্মকর্তা ডা: মোহাম্মদ মোসতানশির বিল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে এম আবু রায়হান , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সভাপতি এস এম খোরশেদ, সাধারণ সম্পাদক শেখ মানিক প্রমুখ। পৌরসভার প্রতিটি ওয়ার্ডের দুস্থ্য ও অসহায়দের মাঝে ঈদ উপহার ১০কেজি করে ভিজিএফ চাল দেয়া হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT