1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদী জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৯৩ বার
53

নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের স্মরণে ও তাদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। শনিবার ২২ মার্চ বিকেলে নরসিংদী প্লাজা রয়েল প্লেস কমিউনিটি সেন্টারে বৈষ্যম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক জান্নাতুল ফেরদৌস মালিহা, আসিফ ভুইয়া ও মারুফ আহমেদ এর সঞ্চালনায় ও সোহান হায়দার এর সভাপতিত্বে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সদস্য সচিব সামিয়া মাসুদ মম, যুগ্ম সদস্য সচিব আহসানুর রহমান হাবিব, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ সালেহীন অয়ন ও মেহেরাব সিফাতসহ সহযোগী অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ মো: কামরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলার সহকারী সেক্রেটারী অধ্যাপক মকবুল হোসেন, নরসিংদী সদর আমীর মাহফুজুর রহমান ভূইয়া, নরসিংদী জেলা মুজাহিদ কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আনোয়ার পারভেজ খানসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও বৈষ্যম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT