1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

রায়পুরায় ৩ সন্তানের জননীকে ধর্ষণ ও হত্যার হুমকির প্রধান আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২৮৬ বার
Oplus_131072
43

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরা উপজেলায় নিজ ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, ভিডিও ধারণ ও হত্যার হুমকিদাতা ও মামলার প্রধান আসামী রাকিব মিয়াকে ভৈরব থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এ সময় ভিডিও ধারণকৃত ফোনসহ দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে র‌্যাব-১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান র‌্যাব-১১ নরসিংদী এর ক্যাম্প কমান্ডার সাদমান ইবনে আলম।

গ্রেপ্তারকৃত রাকিব মিয়া রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের রহিমাবাদ এলাকার রতন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া সে এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী।

সাদমান ইবনে আলম জানান, গত রবিবার (১৬ মার্চ) রাতে রায়পুরার এক গৃহবধূকে নিজ বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে রাকিব। এ সময় ভিডিও ধারণ করে তার দুই সহযোগী। ঘটনাটি কাউকে জানালে স্বামী-স্ত্রী এবং তিন সন্তানকে একসঙ্গে জবাই করে হত্যা করার হুমকিও দেয় তারা। এ ঘটনার পরদিন (১৭ মার্চ) রাতে ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে ধর্ষক রাকিব মিয়াসহ অজ্ঞাত আরও দুজনকে আসামি করে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করে। পরে আসামিদের গ্রেপ্তারে নামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (১৯ মার্চ) রাতে র‌্যাব-১১ সিপিএসসি নরসিংদী এবং র‌্যাব-১৪ ভৈরবের দুটি টিমের যৌথ অভিযানে রাকিবকে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পলতাকান্দা এলাকার মাইনু মোল্লার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
এ সময় তার তার কাছ থেকে ধর্ষণের ভিডিও ধারনের মোবাইলসহ দুটি ফোন উদ্ধার করে র‌্যাব। পরে তার কাছ থেকে বাকি আসামিদের পরিচয় পাওয়া যায়। তদন্তের স্বার্থে এখনি তাদের পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। আসামিকে রায়পুরা থানায় হস্তান্তর করা হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT