1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীতে এনজিও কার্যালয়ে নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৮৩৭ বার
Oplus_131072
55

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলার বেলাবতে এক গার্মেন্টস্ কর্মী নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। রোববার (১৬ মার্চ) দুপুরে দেলোয়ার হোসেন রাজু (৩২) নামে এক যুবককে গ্রেপ্তারের পর জেল হাজতে প্রেরণ করেছে বেলাবো থানা পুলিশ। গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন রাজু বেলাব উপজেলার বেলাব মাটিয়াল পাড়ার নুরুল ইসলামের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের পাহাড় উজিলাবো এলাকার স্বামী পরিত্যক্তা এক নারী তার এক পুত্র ও কন্যা সন্তান নিয়ে নরসিংদীর বড়ইতলা নামক এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সেখানে একটি গার্মেন্টসে চাকরি করেন ওই নারী। সেখান থেকেই মোবাইল পরিচয় হয় বেলাব উপজেলার দক্ষিণ বটেশ্বর এলাকার শহিদ উল্লাহর ছেলে শাহজাহান (৩৫) এর সাথে।

এমতাবস্তায় শাজাহান ঐ মহিলাকে গত শুক্রবার সন্ধ্যায় বারৈচা বাসস্ট্যান্ডে নিয়ে আসে। সন্ধ্যায় বাসস্ট্যান্ডের অদুরে একটি এনজিও অফিস কক্ষে নিয়ে শাহজাহান ও এনজিওর কর্মচারী দেলোয়ার হোসেন রাজু মিলে পালাক্রমে ঐ নারীকে ধর্ষণ করে। পরে ঘটনার একদিন পর রবিবার (১৬ মার্চ) বেলাব থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ধর্ষণের শিকার ওই নারী। অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক দেলোয়ার হোসেন রাজুকে দুপুরে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে বেলাব থানা পুলিশ।

এ বিষয়ে বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, এক নারীকে ধর্ষনের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামীকে ধরতে চেষ্টা অব্যহত আছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT