1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে যুবদল নেতার মৃত্যু

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৮০৬ বার
Oplus_131072
36

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে নোয়াব মিয়া (৪৮) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার চামড়াব গ্রামের রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নোয়াব মিয়া মেহেরপাড়া ইউনিয়নের দক্ষিণ চৌয়া গ্রামের তারা মিয়ার ছেলে। সে মেহের পাড়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক।

নরসিংদী রেলওয়ে পুলিশ জানায়, বিকেলে যুবদলের ওই নেতা ঘোড়াশাল চামড়াব গ্রামে অবস্থিত রেলক্রসিং এর কিছু অদূরে রেল লাইনে বসে মোবাইল ফোনে কথা বলছিল। এসময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারোসিন্দু নামক একটি ট্রেন ওই পথ দিয়ে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে। পরে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে নিহতের লাশ নিয়ে যায়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো: জহিরুল ইসলাম জানান, প্রত্যক্ষদর্শীর তথ্য মতে জানা যায়, ট্রেনটি আসার সময় ওই ব্যক্তি ফোনে কথা বলতে বলতে নিজেই ট্রেনের নিচে শুয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। তবে কি কারণে এমন ঘটনা ঘটেছে তা তদন্তের পর জানা যাবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT