1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

ধর্ষকের শাস্তি ‘মৃত্যুদণ্ডের’ দাবিতে বেলাবতে ছাত্রদলের মানববন্ধন

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২৮০ বার
Oplus_131072
41

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : দেশব‌্যাপী নারীদের বিরুদ্ধে স‌হিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা প‌রি‌স্থি‌তির অবন‌তি ও বিচারহীনতার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল বারৈচা অনার্স কলেজ ও বেলাব সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শাখার আ‌য়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনু‌ষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১০ মার্চ) সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বারৈচা অনার্স কলেজ ও ১ টা থেকে দুপুর ২ টা পযন্ত বেলাব সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়।

এই সময় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী ও জেলা আহবায়ক কমিটির সাবেক সদস্য আজিজুল হক রুবেল, উপজেলা ছাত্রদলের নেতা মোঃ সোপান আহম্মেদ ,মোঃ মোবারক, মোঃ পায়েল, মোঃ রকিব, মোঃ ইমতিয়াজ আহমেদ, বারৈচা অনার্স কলেজ শাখা’র মোঃ সোহেল মিয়া, মোঃ জাকারিয়া আহমেদ, মোঃ আজিজ, মোঃ রাকিব, মোঃ শান্ত ও সৌরব আহমেদ, বেলাব সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শাখার মোঃ নাইম, মোঃ আরমান মিয়া, সিয়াম আহমেদ ,শাহাদাৎ হোসেন ও তরুন আহমেদ।

বক্তারা বলেন, সারা দেশে ধর্ষণ ও নারী নিপীড়ন বেড়ে গেছে। মাগুরায় ৮ বছর বয়সী একটি শিশুকে ধর্ষণ করা হয়েছে। ফরিদপুরে আরেকটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। রাস্তায় নারীরা হাটতে পারছেনা। নানা ধরণের ইভটিজিংয়ের শিকার হচ্ছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT