1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

রায়পুরায় শিশু সন্তানকে কুপিয়ে হত্যা করলো মা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৩৬২ বার
Oplus_131072
35

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরার আনাস নামে তিন বছরের এক শিশু সন্তানকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে মা শিরীন আক্তার (২৫) এর বিরুদ্ধে। শনিবার (১ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু আনাস দক্ষিণ মির্জানগর এলাকার সৌদি প্রবাসী ডালিম মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, পাঁচ বছর আগে রায়পুরার হাইমারার শিরীন আক্তারকে বিয়ে করেন ডালিম মিয়া। বিয়ের তিন বছর পর জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান তিনি। তারপর থেকে তার স্ত্রী একমাত্র শিশু সন্তান আনাসকে নিয়ে শশুর বাড়িতেই বসবাস করে আসছেন। শনিবার নিজ ঘরে সন্তানকে কুপিয়ে হত্যার পর পালিয়ে যান মা শিরীন আক্তার। এসময় পাশের ঘরে তারাবির নামাজ আদায় করছিলেন শিশুর দাদি। পরে চিৎকার শুনে ছুটে এসে নাতির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। কিন্তু কি কারণে নিজ সন্তানকে এভাবে নির্মম ভাবে হত্যা করা হলো তা জানাতে পারেন নি দাদি। ঘটনার পর থেকে পুত্রবধূ পালিয়ে গেছেন বলে তিনি জানান।

এ ঘটনায় রায়পুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) আদিলুর রহমান জানান, হত্যাকাণ্ডের সংবাদ শুনার সাথে সাথে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে, লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT