1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

মনোহরদীর সড়কে ট্রাক কেড়ে নিলো যুবকের প্রাণ

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ সোমবার, ২২ মে, ২০২৩
  • ৬২৯ বার
96

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদীতে ট্রাকের ধাক্কায় দিপু চন্দ্র মনি দাস (২৩) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে। এসময় সবুজ চন্দ্র মনি দাস (২২) নামে এক আরোহী আহত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার লাখপুর-হাতিরদিয়া সড়কের কদমতলী নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটে।

নিহত দিপু উপজেলার দৌলতপুর ইউনিয়নের কোচেরচর গ্রামের মনিদাস পাড়ার কাজল চন্দ্র মনি দাসের ছেলে। আর আহত সবুজ একই এলাকার সুভাস চন্দ্র মনি দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে দিপু ও সবুজ উপজেলার হাতিরদিয়া বাজার থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ির দিকে যাচ্ছিলো। মোটরসাইকেলটি কোচেরচরের কদমতলী নামক স্থানে পৌঁছলে পিছন থেকে বেপোরোয়া গতিতে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুজনেই রাস্তায় ছিটকে পড়ে।

এসময় চালক দিপু ঘাতক ট্রাকটির সাথে সজোরে ধাক্কা খায়। পরে স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিপুকে মৃত ঘোষনা করে। আহত সবুজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন বলেন, সড়ক দূর্ঘনায় আহত অবস্থায় দিপু নামে একজনকে হাসপাতালে নেয়ার তাকে মৃত ঘোষণা করে। পরে তার মরদেহ পরিবার বাড়ি নিয়ে যায়। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT