1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

১৮ বছর পর মনোহরদী উপজেলা বিএনপির কার্যালয় উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২৬৬ বার
Oplus_131072
53

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদী-বেলাব থেকে নির্বাচিত তিন বারের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, গণতন্ত্রের আশায় মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম, শেখ হাসিনা সেই গণতন্ত্রকে বহুদুরে ঠেলে দিয়েছিল। পাঁচ আগষ্ট সেই গণতন্ত্র পূনরুদ্ধারের সুযোগ তৈরী হয়েছে।

আজ রবিবার (২৭ অক্টোবর) বিকেলে নরসিংদীর মনোহরদী পৌর এলাকার ডাকবাংলো রোডে মনোহরদী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে দেশে সাংবিধানিক সংকট সৃষ্টির পায়তারা চলতেছে। বিএনপির একটি কর্মী বেঁচে থাকতেও আমরা সেই সুযোগ দেব না। বর্তমান সরকারকে যৌক্তিক সময় দেয়া হবে, বিলম্ব না করে যৌক্তিক সময়ের মধ্যেই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করুন। আমরা আর কোন বিপ্লব, আর কোন রক্তক্ষয় দেখতে চাইনা।

তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আমরা প্রতিহিংসার ও জুলুমের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করি। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রয়েছে।

মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনোহরদী পৌর বিএনপির সদস্য সচিব এ্যাড হান্নান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বকুল, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, পৌর যুবদলের আহবায়ক আবদুছ ছামাদ আকন্দ বকুল, সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন, ছাত্রদল নেতা মনিরুজ্জামান ছোটন, ইমরানসহ প্রমুখ।

পরে ১৮ বছর পর মনোহরদী পৌর এলাকার ডাকবাংলো রোডে মনোহরদী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয় উদ্বোধন করেন সাবেক সাংসদ ও উপজেলা বিএনপির আহবায়ক সরদার সাখাওয়াত হোসেন বকুল।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT