1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

হাজী আফছার উদ্দিন ভূইয়া সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউটে শিক্ষার্থীদের সংবর্ধনা

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২৮২ বার
39

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে হাজী আফছার উদ্দিন ভূইয়া সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউটে এসএসসি (ভোকেশনাল) পরিক্ষা ২০২৫ এ জিপিএ ৫ প্রাপ্ত ও শতভাগ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) সকালে ইন্সটিটিউট হল রুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী নিহার রঞ্জন দাস। হাজী আফছার উদ্দিন ভূইয়া সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের অধ্যক্ষ মো: আমিনুল হক এর সভাপতিত্বে ও অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মো: ছাব্বির হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন, হাজী আফছার উদ্দিন ভূইয়া সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ পপেল চন্দ্র সাহা, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম।

উল্লেখ্য হাজী আফছার উদ্দিন ভূইয়া সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট থেকে ২৭ জন শিক্ষার্থী এসএসসি (ভোকেশনাল) পরিক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ২ জন জিপিএ ৫ সহ শতভাগ উত্তীর্ন হওয়ার গৌরব অর্জন করে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT