1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

স্বাধীনতা দিবসে নরসিংদীবাসী উপহার পেলেন নতুন কমিউটার ট্রেন

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২২৮ বার
Oplus_131072
27

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : মহান স্বাধীনতা দিবসে নরসিংদী বাসীর বহুল প্রত্যাশিত নরসিংদী কমিউটার ট্রেন উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল (২৬ মার্চ) ৬টা ৪৫ মিনিটে ৩৬ জন যাত্রী নিয়ে ট্রেনটি ভৈরব রেলস্টেশন থেকে রওনা হয়। পথিমধ্যে রায়পুরা উপজেলার দৌলতপুর ও মেথিকান্দা স্টেশনে যাত্রা বিরতি দিয়ে সকাল সাড়ে ৭ টায় নরসিংদী রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দেয়। এসময় সাধারণ যাত্রীদের মধ্যে উচ্ছাস লক্ষ্য করা যায়। এসময় রেলওয়ে প্যাসেঞ্জার কমিউনিটি যাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেয়। পরে নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে ১০৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

রেলওয়ে সূত্রে জানা যায়, নরসিংদী স্টেশনে যাত্রীর অধিক চাপ থাকার কারণে ভৈরব থেকে একটি কমিউটার ট্রেন চালুর দাবি করে আসছিল নরসিংদীবাসী। টিকেট কিনেও আসন না পেয়ে দাড়িঁয়ে নরসিংদী থেকে ঢাকায় যাতায়াত করতে হতো কয়েক হাজার চাকুরীজীবি, ব্যবসায়ী, ছাত্র ছাত্রী ও সাধারণ যাত্রীদের। এজন্য তারা দীর্ঘদিন ধরে নরসিংদীর জন্য একটি কমিউটার ট্রেনের দাবি করে আসছিলো। এজন্য তারা মানববন্ধন ও বিভিন্ন দপ্তরে স্মারক লিপি দেয়।

তবে ইঞ্জিন ও কোচ সংকটের কারণে এতদিন তা বাস্তবায়ন হয়নি দাবিগুলো। তবে এই ট্রেনটি চালু হওয়ায় নরসিংদী থেকে ঢাকাগামী সরকারি ও বেসরকারি অফিসের চাকরিজীবী ও সাধারণ মানুষ স্বল্প খরচে বাড়ি থেকে গিয়েই অফিস করতে পারবেন এবং তাদের প্রয়োজনীয় কাজ শেষে বাড়ি ফিরতে পারবে। নরসিংদী কমিউটার ট্রেনে ১১টি বগি রয়েছে। এরমধ্যে একটি বগি নারীদের জন্য। ট্রেনটি ভৈরব থেকে যাত্রা শুরু করে নরসিংদীসহ ৯টি স্টেশনে যাত্রাবিরতি দিবে। মাত্র ৩০ টাকা ভাড়া দিয়ে ঢাকা থেকে ভৈরব যাতায়াত করতে পারায় উচ্ছ্বসিত যাত্রীরা। এ ছাড়াও মহিলাদের জন্য আলাদা একটি কোচ দেয়ায় রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান যাত্রীরা।

নরসিংদী রেলওয়ে স্টেশনে আবুল হোসেন নামে এক যাত্রী বলেন, আজ নরসিংদীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। আমরা একটি ট্রেনের জন্য অনেকদিন দাবি জানিয়ে আসছিলাম। আজকে ট্রেন উদ্বোধনের মাধ্যমে ঢাকাগামী যাত্রীদেও দীর্ঘদিনের দূভোর্গ ও কষ্ট লাঘব হবে। মানুষ এখন স্বাচ্ছনে যাতায়াত করতে পারবে।

আরেক যাত্রী উত্তম সাহা বলেন, প্রতিদিন কয়েক হাজার যাত্রী টিকেট কেটেও সিট না পেয়ে যাতায়াত করে। অনেক কষ্টে বয়স্ক, নারী পুরুষদের যাতায়াত করতে হয়। এই ট্রেন চালুর মাধ্যমে কম সময়ে ও স্বল্প খরচে নরসিংদী বাসী যাতায়াত করতে পারবে। ফলে নরসিংদীর চাকুরীজীবিরা আর ঢাকামুখী হবে না তারা বাড়ি থেকে গিয়েই অফিস করতে পারবে। এরফলে নরসিংদীর অর্থনৈতিক ও ব্যবসায়িক ভাবে লাভবান হবে।

নরসিংদী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবদুল মান্নান বলেন, কমিউটার ট্রেন চালুর মাধ্যমে নরসিংদী বাসী দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। ট্রেনটি চারবার ঢাকা-ভৈরব আপডাউন করবে। তবে বর্তমানে দিনে দুইবার আপডাউন করবে। নরসিংদী কমিউটার ট্রেনটি চালু হওয়ায় চাকরিজীবী মানুষ কম খরচে ঢাকায় গিয়ে অফিস করতে পারবেন। অপরদিকে নরসিংদীবাসীর দীর্ঘদিনের একটি দাবি প্রতিফলিত হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT