1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

সৌদির সাথে নরসিংদীর বেলাবর আব্দুল্লাহ নগরেও ঈদুল ফিতর উদযাপন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৫০০ বার
94

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে দেশের বিভিন্ন স্থানের মতো সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার (২০ মার্চ ২০২৬) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। আরব দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী মির্জাখিল দরবার শরীফের অনুসারীরা প্রতিবছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় ও উৎসব পালন করেন।

জানা যায়, মির্জাখিল দরবার শরীফের অনুসারীরা দীর্ঘ আড়াইশ বছরেরও বেশি সময় ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশ সময় একদিন আগেই ঈদ উদযাপনের এই প্রথা অনুসরণ করে আসছেন। এরই ধারাবাহিকতায় নরসিংদীর বেলাব উপজেলার আব্দুল্লাহনগরেও একই দিনে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। এই ঈদগাহে বেলাব উপজেলা ছাড়াও বাজিতপুর, কুলিয়ারচর, মনোহরদী, কঠিয়াদি, চালাকচর ও গাজীপুরের কাপাসিয়া এলাকার বহু মানুষ পবিত্র ঈদের সালাত আদায় করতে আব্দুল্লাহনগরে সমবেত হন।

মির্জাখিল দরবার শরীফ ও আব্দুল্লাহনগর খানকায়ে জাহাগিরিয়ার খাদেম সামসুল আলম কাজল জানান, শুক্রবার সকাল ১০টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ জহিরুল আলম জাহেরী। নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

তিনি আরও বলেন, প্রায় দুই শতাধিক বছর ধরে দরবার শরীফের অনুসারীরা হানাফি মাজহাবের আলোকে নির্ধারিত নিয়ম অনুযায়ী ঈদুল ফিতর উদযাপন করে আসছেন। ধর্মীয় এই ঐতিহ্যকে ঘিরে প্রতিবছরই এলাকাগুলোতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এদিকে, একই দিনে পৃথকভাবে ঈদ উদযাপনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে ছিল বলে জানা গেছে।

নিউজ/ সাইফুল ইসলাম

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT